পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা । শাহজাদপুর, সিরাজগঞ্জ।
EIIN No 128343 মাদরাসা কোডঃ ১১৭৭৬
পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা অন্তর্গত শাহজাদপুর পৌরসভার উত্তরাংশে পাড়কোলা গ্রামের অতি মনোরম পরিবেশে শাহজাদপুর উপজেলায় একমাত্র ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাকালঃ ১৯৯৪ ইং ।
ইতিহাসঃ হযরত মখদুম শাহ দৌলাহ (রহঃ) এর পূণ্যভুমি এবং বিশ্ব কবির স্মৃতি বিজরিত তাঁত শিল্প ও গোচারণ ভুমি সমৃদ্ধ শাহজাদপুর শহরের উত্তরাংশে পাড়কোলার জমিদার বাড়ীর পাশে অতি মনোরম পরিবেশে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবং এলাকার গ্ণ্যমান্য, সমাজসেবীদের সহযোগীতায় ও ম্যানেজিং কমিটির পরিচালনায় প্রতিষ্ঠিত হয়েছে মাদরাসাটি। প্রায় এক একর জায়গাজুড়ে মাদরাসাটি গড়ে উঠেছে। ২০০০ ইং সালে পাঠদান অনুমতির মাধ্যমে দাখিল নবম শ্রেণীতে মানবিক শাখায় ভর্তির মধ্য দিয়ে মাদরাসাটির যাত্রা শুরু হয়। ০১/০৫/২০০৪ ইং সালে মাদরাসাটি এমপিও ভুক্তি হয়েছে। দৃষ্টিনন্দন অবকাঠামো সম্বলিত মনোরম পরিবেশে অবস্থিত। এ মহিলা মাদরাসাটিতে ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলা ও জেলার শ্রেষ্ঠ মাদরাসা এবং ২০২৩ এ উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মাদরাসাটি নারী শিক্ষায় অবদান রাখছে।