সাম্প্রতিক খবর

সুপার, এস এম শরিফুল ইসলাম
আসসালামু আলাইকুম,
পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তোমাদের মধ্যে তারাই মর্যাদা প্রাপ্ত যাদের জ্ঞানদান করা হয়েছে। (আল কুরআন)। সুদুর চিনদেশে গমন করে হলেও বিদ্যা অন্মেষন কর। (আল হাদিস)। পবিত্র কুরআনে উল্লেখিত বানীদ্বয় ও মহানবী (সঃ) এর মুখের পবিত্র বানী জ্ঞান অন্মেষন ও বিদ্যার্জনের ক্ষেত্রে বিশ্ব মানবতার জন্য অনুপ্রেরণার উৎস। মানুষের জীবনের মৌলিক অধিকার এর অন্যতম অধিকার হল শিক্ষা। শুধু মাত্র শিক্ষার কারণে মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ । ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমৃদ্ধি বিকাশের জন্য প্রতিটি নর নারীর জ্ঞান অর্জন প্রয়োজন।